টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তার করতে রেড নোটিশের নির্দেশ
আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
টিউলিপ সিদ্দিক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ইন্টারপোলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আবেদনে বলা হয়, গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট গুরুতর অনিয়মের কারণে হস্তান্তরযোগ্য ছিল না। বিষয়টি জানা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার আত্মীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করেন। এর মাধ্যমে ফ্ল্যাট বিক্রির অনুমোদন আদায় করে বিনা মূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন তিনি।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলা হওয়ার আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেন এবং মামলার প্রমাণ ও আলামত নষ্টের চেষ্টা করেছেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা জরুরি হয়ে পড়ে। আসামি বিদেশে অবস্থান করায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের উদ্যোগ প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে নিয়ে একই আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে কোনো অর্থ পরিশোধ না করে অবৈধভাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন





